চাঁদ তারা কথা কয় না, মন ভালো রাখার একটা উপায় খুঁজি বসে বসে। কি যে লিখব, আর কি যে বলব, তার কোন খেই খুঁজে পাচ্ছি না। আকাশে অনেক গুঁড়ি গুঁড়ি মেঘ, বাতাসেও নাড়াতে পাচ্ছে না। এ জন্য হৃদয়টা জমাট বেঁধে বসে আছে, প্রকৃতির সঙ্গে আমার মন মিশিয়ে বসে আছি। জানালার ফাঁকে একদিকে যতটুকু দৃষ্টি যায় তার উপরই আমার দুনিয়া, আমার পৃথিবী, আমার চিন্তা। তার বাহিরে যে অসীম জগতের কথা, একেবারে কল্পনায় এনে রঙ লাগাতে পারছি না। ছুটির দিন।
গ্রীষ্মের গরম অনেকটা আমার পৃথিবীকে আচ্ছন্ন করে নিচ্ছে। অন্যদিকে বৈশাখী ঝড়। ঝড়ের ঝাপটা প্রকৃতিকে তেমন কাবু করতে পারছে না। দু-একটি জায়গা ব্যতীত সারা বাংলায় তার প্রভাব কমতে শুরু করছে। ঝড়ো হাওয়ার দুর্গম বাতাস কি যে ভালো লাগে! তার বর্ণনা, একমাত্র সমুদ্র পার ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। ভাবি, পৃথিবীতে অর্ধেক সময় অকারণে গেল, কোনও মহৎ কাজ আমার দ্বারা হলো না, অন্য কারও জন্য তেমন ভালো কিছু প্রত্যাশা অনুযায়ী হয়নি। এ জন্য বেশির ভাগ লোক, যারা আশেপাশে থাকে, তারা কিছুটা হলেও আমার আচরণে বিক্ষোব্ধ।



Reviews
There are no reviews yet.