আমি শরীফ আহমেদ জন্মগ্রহণ করি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণ বরকাপন গ্রামে। পিতা সমীর উদ্দীন ও মাতা মাহমুদা বেগমের সন্তান । ছোটবেলা থেকেই প্রশ্ন করতে ভালোবাসি, আর সেই প্রশ্ন করার সাহসই পরবর্তীতে আমাকে নিয়ে যায় লেখালেখির জগতে।
২০২২ সাল থেকে ব্লগে নিয়মিত লেখালেখি শুরু করি। লেখালেখির শুরুটা ছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখানে আমি নিজের চিন্তা, যুক্তি ও মতাদর্শ তুলে ধরি স্পষ্ট ও নির্ভীক ভাষায়। কখনো বিতর্কের মুখোমুখি হয়েছি, কখনো বিরতি নিয়েছি, তবে থেমে যাননি। চিন্তার স্বাধীনতা ও যুক্তিবাদ আমার লেখার মূল শক্তি।
আমি ২০২২ সালে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (CSIT) বিভাগে স্নাতক সম্পন্ন করি। বর্তমানে আমি OTIX Technologies-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। প্রযুক্তি ও যুক্তিবাদী মনন আমার চিন্তাকে আরও শাণিত করেছে।
২০২৪ সালের জুন মাসে প্রকাশিত হয় আমার প্রথম বই “মুক্ত চিন্তা: নাস্তিকতার পথে”। বইটিতে আমি মূলত তুলে ধরেছি কিভাবে একজন মানুষ যুক্তি, প্রশ্ন ও আত্মসমালোচনার মাধ্যমে নাস্তিকতার চর্চা করতে পারে। বইটি মূলত মুক্তবুদ্ধি, মানবিকতা ও বুদ্ধিবৃত্তিক সততার পক্ষে একটি সাহসী অবস্থান।আমার বিশ্বাস, প্রশ্ন করার অধিকারই মানুষকে সত্যের কাছাকাছি নিয়ে যায়।
আমি আশা করি, আমার লেখালেখি পাঠকদের চিন্তা করতে, প্রশ্ন করতে এবং নিজস্ব অবস্থান গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।
।


Reviews
There are no reviews yet.