শামীম মিয়া, সুনামগঞ্জের জামালগঞ্জের সন্তান। পিতা মো: ফজলুল হক ও মাতা খুকি আক্তারের আদর্শে বেড়ে ওঠা এই তরুণ লেখক বর্তমানে সিলেটের Leading University তে Computer Science and Engineering বিভাগে অধ্যয়নরত।
২০২১ সাল থেকে তিনি নিয়মিতভাবে www.shamimmia.net ব্লগে লেখালেখি করে আসছেন। তাঁর লেখার মূল সুর যুক্তি, মানবিকতা এবং মুক্তচিন্তার পক্ষে দৃঢ় অবস্থান। বিশেষ করে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর অন্ধতা, কুসংস্কার ও সামাজিক প্রভাবের বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে কলম ধরেছেন। তিনি বিশ্বাস করেন, প্রশ্নহীন আনুগত্য নয়, সচেতন ভাবনাই একটি সুস্থ সমাজের ভিত্তি। এই বিশ্বাস থেকেই ২০২৪ সালের বইমেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম শিশুতোষ গ্রন্থ “মুক্ত চিন্তার মানচিত্র”।
বইটি কেবল শিশুদের জন্য গল্প নয়, বরং তাদের মনে প্রশ্ন করার সাহস, স্বাধীনভাবে ভাবার শক্তি এবং যুক্তিনির্ভর মানসিকতা গড়ে তোলার এক সচেতন প্রয়াস। তিনি মনে করেন, ছোটবেলা থেকেই মুক্ত চিন্তার চর্চা শুরু হলে ভবিষ্যৎ প্রজন্ম আর অন্ধ অনুসরণে বিশ্বাসী হবে না। শামীম মিয়ার কলম স্পষ্ট, নির্ভীক এবং দায়বদ্ধ। তাঁর লক্ষ্য একটাই নতুন প্রজন্মকে এমন এক মানসিক মানচিত্র দেওয়া, যেখানে চিন্তার ওপর কোনো অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে থাকবে না।

Reviews
There are no reviews yet.